নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
আজ বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে আবু ওয়াহাব আকন্দ এর পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন তিতুমীর সরকার, শামসুল হক লিটন, দেলু , সারোয়ার জাহান সোহাগ , নজরুল ইসলাম, ইয়াসিন, মোজাম্মেল উপস্থিত ছিলেন তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আয়োজকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মিছিল এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচন আদায়ে ধানের শীষের পক্ষে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ।
