আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি নির্বাচিত হলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে পৌরসভা করার প্রতিশ্রুতি, ধোবাউড়ায় ইতোমধ্যে তিনটি মিনি হসপিটাল নির্মাণের প্রস্তাবনা
ময়মনসিংহ-১ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতিকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ বৃহস্পতিবার বিকেলে দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশ করেন তিনি। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন পর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে উঠে ধোবাউড়া সদর এলাকা। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন,
আমি নির্বাচিত হলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে পৌরসভা গড়ে তুলবো।ধোবাউড়ায় ইতোমধ্যে তিনটি মিনি হসপিটাল নির্মাণের প্রস্তাবনা করেছি,একটি ঘোষগাও রায়পুর,একটি পোড়াকান্দুলিয়া বহরভিটা এবং একটি জিরাখালী।এছাড়াও বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
