লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ২২ শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত মাত্রাই ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে জয়পুরহাট ০ ২ আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী সাবেক সচিব জনাব আব্দুল বারীর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়দশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ( বিএনপি )দল ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী জনাব আব্দুল বারী। তিনি তার বক্তব্যে তুলে ধরে বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ছাড়া কোনই বিকল্প দল নেই। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’র দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানান।এছাড়াও আরো বলেন জয়পুরহাটের মাটি বিএনপি’র ঘাঁটি, বিজয়ী হলে এলাকায় উন্নয়ন হবে এবং জনগণের পাশে থেকে সেবক হিসেবে কাজ করার কথা জানিয়ে তিনি ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সকল ভোটারদের কাছে ভোট চেয়ে কথা বলা শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা শাখা যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার ও যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জয়পুরহাট যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট। অন্যান্য এর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা মহিলা দলের সভাপতি আর জেলা বেগম, জিন্দাপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রতন চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক তাজউদ্দীন, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলী ও আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান । বক্তাগণের বক্তব্য ছিল প্রায় একই ধানের তিনারা বলেন ধানের শীষের প্রার্থী জনাব আব্দুল বারী কে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও জাতির সেবা করার সুযোগ প্রদানের কথা বলেন। এ সময় উল্লেখিত মাত্রাই উচ্চ বিদ্যালয়ের জনসভা মাঠের চতুর্দিক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ,জনসাধারণের সমাগম প্রচুর চোখে পড়ার মতো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *