মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে সরকারি ব্রীজে মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে কয়েকশ একর ফসলি জমি ও বসতবাড়িতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লেংগা বাজার সংলগ্ন দুলারভিটা এলাকা। জনগুরুত্বপূর্ণ এই স্থানে থাকা সরকারি ব্রীজটির নিচ দিয়ে গত কয়েকদিন ধরে মাটি ভরাট করছেন স্থানীয় হায়দার আলী নামে এক ব্যক্তি।
​স্থানীয়দের অভিযোগ, ব্রীজের মুখ বন্ধ করে দেওয়ায় পানি প্রবাহের স্বাভাবিক পথটি রুদ্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই ব্রীজের উভয় পাশের কৃষিজমি ও বসতবাড়িতে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা। ব্যাহত হতে পারে কৃষি উৎপাদন, চরম দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে দ্রুত মাটি অপসারণের দাবি তুলেছেন গ্রামবাসী।

জনগণের এই দুর্ভোগের খবর পেয়ে শনিবার বিকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধা সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু। তিনি ব্রীজটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাফ জানিয়ে দেন, সরকারি স্থাপনায় এমন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *