মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)

গাইবান্ধা সদর উপজেলার ৩ নং কুপতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঁধের মাথা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় আয়োজিত ফোরামের কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কুপতলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুপতলা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সরকার।
এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *