উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধি

 নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজারে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ে ছেলে মিঠুন চন্দ্র সরকার এর ৬০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের লোকের ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় চকগৌরী ধানাহাটি হাটের পাশ্ববর্তী খালে লাফ দিয়ে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায় মিঠন সরকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার দুপুরে , নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার চকগৌরী ধানা হাটি সংলগ্ন খাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মিঠন সরকার উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া এলাকার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

স্থানীয় ও এলাকর প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুর ১ টার দিকে এক বৃদ্ধার কাছ থেকে কিছু টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠন সরকারের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে বাজারের উত্তর পাশের খালে (খাড়িতে) লাফ দেয়। দীর্ঘ সময় তাকে উঠতে না দেখে পরে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এ খবর দিলে বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পরে খাড়ির পানির নিচ থেকে মিঠন সরকারের লাশ উদ্ধার করে ফায়ার ফার্ভিসের ডুবুরি দল।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *