লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ঢাকা আমাল ফাউন্ডেশনের আয়োজনে ৩০ শে ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় জয়পুরহাটের কালাই উপজেলা, কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে আমাল ফাউন্ডেশনের এসোসিয়েট প্রোগ্রামের ম্যানেজার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বয়স্ক ও কর্মহীনদের মাঝে প্রতিজনকে দুইটি করে ছাগল শুকনা খাবার চাল ডাল সয়াবিন তেল সহ বিভিন্ন জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক সুপারভাইজার আব্দুর রউফ তিনি বর্তমানে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ইসলামিক ফাউন্ডে শনের সুপারভাইজার ও কালাই উপজেলা ইসলামী ফাউন্ডেশনের নব যোগদানকারী ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম রব্বানী। অতিথিদের মাধ্যমে ২ শত বয়স্ক ও কর্মহীনদের প্রত্যেক জনকে ২ টি করে ছাগল এবং মোট ৪৬ কেজি খাবার চাল ,ডাল , লবণ,সয়াবিন তেল সহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়। জিনিসপত্রে বর্ণনা ২৫ কেজি চাল ,৫ কেজি মসুর ডাল ,৫ কেজি আলু,১ কেজি পাটালি গুড়,১ কেজি মুড়ি,২ কেজি পিয়াজ, ৩ লিটার সোয়াবিন, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া মরিচ ,১ কেজি হলুদ ,৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ২৫০ গ্রাম সেভলন, ১০০ গ্রাম ম্যাজিক টুথ পাউডার,১ পাতা নাপা বড়ি,১ পাতা ওর স্যালাইন, ১ টা অ্যান্টিসেপটি ক্রিম ,১ টি ডিটন সাবান, ১ টি হ্যান্ডওয়াশ ও ১টি বড় ছাতা সহ ইত্যাদি রকমের জিনিসপত্র প্রদান করা হয়। এ সময় আমাল ফাউন্ডেশনের কর্মচারী , কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা ,কর্মচারী, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন ও সাংবাদিকগণ উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *