বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

দেশবাসীকে কাঁদিয়ে আজ সকালে বাংলাদেশের প্রথম সংসদীয় সরকার ব্যবস্থার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও গণমানুষের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন ।

বেগম খালেদা জিয়া’র প্রতি গভীর শোক, বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় ও স্মরণে নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের গরদি দাখিল মাদ্রাসা’র সভাপতি প্রকৌশলী মো: মজিবুর রহমানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাদ্রাসা সূত্রে জানা গেছে , আজ ৩০ ডিসেম্বর ২০২৫
সকাল ১১ টায় মাদ্রাসার একটি ক্লাসরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এ মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুল খালেক সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ , কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
গরদি দাখিল মাদ্রাসা’র সভাপতি প্রকৌশলী মোঃ মজিবুর রহমান মুঠোফোনে বলেন , দেশের অভিভাবক , বিএনপি’র চেয়ারপার্সন,
আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁ‌র পরকালে চির শান্তি কামনা করি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেস্ত নসিব করেন। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
গরদী ইসলামিয়া দাখিল মাদ্রার সভাপতি প্রৌঃ মোঃ মজিবুর রহমান এর উদ্ধোগে দেশ নেএী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুপার সহ সকল ছাএ ছাএী ও শিক্ষকমন্ডলী গন দোয়া ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *