লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে, বাস্তবায়নে জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশু বিষয়ক জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় ২৭শে ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সার্বিক তত্তাবধানে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কালাই শাখা ২০২৫ ও ২০২৬ অর্থবছরের ক্যাটারিং ,বিউটিফিকেশন ,ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ড্রেটের ১ম ও ২য় ব্যাচের ভাতার চেক আনুষ্ঠানিকভাবে মহিলা ও শিশু বিষয়ক জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায় অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ২ শত প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়। এ সময় উক্ত প্রকল্পের প্রশিক্ষক আফজাল হোসেন ও প্রশিক্ষক নাজনিন নাহার নাহিদ এবং প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক কর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *