স্টাফ রিপোর্টার
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অংশগ্রহণ মুলক করতে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল বিভিন্ন আসনে তাদের প্রার্থী মনোনয়নও দিয়েছেন। শুধু প্রার্থী দিলেই হবে না, দলকেও তো শক্তিশালী করতে হবে। নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ইতিমধ্যে বিভিন্ন আসন এলাকায় উপজেলা ও ইউনিয়ন কমিটিকে শক্তিশালী করতেও কাজ শুরু করেছে জাতীয় পার্টি। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করতেই ইউনিয়নের জনপ্রিয় ও সাবেক ছাত্রনেতাদের বাছাই করে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি। অনুমোদিত এই কমিটিতে জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতা ও কাঁঠাল ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালকে আহবায়ক ও সাবেক যুবনেতা বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান (হবি)। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন — গোলাম মাহবুব রতন মেম্বার,শফিকুল ইসলাম, আব্দুল খবির মিয়া,মকবুল হোসেন, ইউনুছ আলী,আবুল মনসুর।

এ কমিটিতে সদস্যরা হলেন- ইদ্রিস আলী,আজহারুল ইসলাম,আবু লায়েছ,খেছু ফকির, নুর মোহাম্মদ, করিম মেম্বার,জব্বার মুন্সী,আতিকুল ইসলাম,আলাল উদ্দীন (বাবুর্চি),বরুণ মিয়া, আব্দুর রাজ্জাক, ফখরুল ইসলাম, কাজী মোখলেসুর রহমান, ইব্রাহিম খলিল।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও কার্যকর করতে কাজ করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *