আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় সীমান্তে ৫ বোতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে চারুয়াপাড়া সীমান্তে ৩১ ব্যাটেলয়ান বিজিবির অধীনস্থ চারুয়াপাড়া বিওপির বিশেষ টহল দল দায়িত্ব পালনকালে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিনমাইজপাড়া ইউনিয়ন জয়রামপাড়া নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে কম্পানী কমান্ডার মো: শহিদুল ইসলাম জানান, মাদক এবং চোরাচালান বিষয়ে কোন ছাড় নয়। সেই প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বিধায় মাদক এবং চোরাচালান রোধ করা সম্ভব হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *