আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সুচনা শুরু হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন এবং সহকারী কমিশানর(ভূমি) নুসরাত জাহান অনন্যা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা আঃ কাদির, একজিবিশন বনোয়ারী, ধোবাউড়া থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,ওসি(তদন্ত) মোজাম্মেল হক।
এছাড়াও ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, ধোবাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্থবক অর্পন করে জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসটি পালন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *