সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে
ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে হাজার হাজার জনতা এবং নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ পাটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রেলি টি ঈশ্বরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্ত হয়। বিজয় র‍্যালী নেতৃত্ব দেন ১৫২ ময়মনসিংহ- ৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সচিব সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *