লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের উদ্যোগে ১১ ইং ডিসেম্বর ২০২৫ সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও মহাদয়র জনাব শামীম আরা এর সাথে উপজেলা পর্যায়ে সকল দপ্তরের কর্মকর্তাগণের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি )রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান সহ আরো অনেকে।এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য সভাপতি ইউএনও মহোদয় অত্র উপজেলার উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *