লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই ডিসেম্বর ২০২৫ বুধবার মাগরিব নামাজ পর উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান , কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি সাহরুল আলম ও সিনিয়র সহ সভাপতি মনসুর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী তানভিরুল ইসলাম। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও মহোদয় জনাব শামীম আরা সবাইকে মিষ্টি মুখ করায়ে সকল সাংবাদিকদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।
