বুলবুল আহমেদ
নেত্রকোনা
৩ নভেম্বর ২০২৫ইং সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ে ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ও জেলা প্রশাসকের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
নেত্রকোনা জেলা প্রশাসক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে মূল বক্তব্য ও প্রশিক্ষন প্রদান করেন নেত্রকোনা জেলা নিরাপদ খাদ্য অধিদফতরের অফিসার হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)
রাফিকুজ্জামান । বক্তারা বলেন , নিরাপদ খাদ্য গ্রহণ ও সচেতন করতে সকলকে এক যুগে কাজ করতে আহ্বান জানান । সুস্থ থাকতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই । ভেজাল খাদ্য বর্জন করে বাঁচাতে হবে ।
নিরাপদ খাদ্য আইন প্রয়োগ ও বাস্তবায়নের জন্য দাবি জানান, সমাজ চিন্তক ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক এ বি চৌধুরী নাদিম । প্রশিক্ষণে প্রায় শতাধিক ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করে ।
