আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

সম্প্রতি ঈশ্বরগঞ্জে এক বিশাল কর্মী সম্মেলনে ধানের শীষ হাতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান মাজেদ বাবু
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আগামী ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি চলছে। রাজনৈতিক প্রার্থীরাও সক্রিয় ভোটের মাঠে। বিভিন্ন রাজনৈতিক দলের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তাদের ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে। এই তালিকায় তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে বিএনপি হাইকমান্ড। ধানের শীষের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত হয়ে বিএনপির তরুণ নেতারাও বেশ উজ্জীবিত। যেমনটি লক্ষ্য করা যাচ্ছে- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির তরুণ প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে নিয়ে। সাংগঠনিক অভিজ্ঞতা, দুঃসময়ে দলের পাশে থাকা এবং তরুণ প্রজন্মের কাছে ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সামনে রেখে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরগঞ্জবাসীর জন্য ভিন্নধর্মী বার্তা নিয়ে হাজির হয়েছেন- ‘‘বিভাজন নয়, ঐক্যের ডাক দিয়েছেন তিনি। তার ঐক্যের ডাকে ইতোমধ্যে ব্যাপক সাড়াও পড়েছে। সেটা দেখা গেছে ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন কর্মী সমাবেশে।
সম্প্রতি উচাখিলা ইউনয়িন এক বিশাল কর্মী সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘‘যতবার এই দেশ স্বৈরাচারের কবলে পড়েছে, যতবার এই দেশের মানুষ বিপদগ্রস্ত হয়েছে; একজন মানুষ মমতা দিয়ে এই দেশকে আগলে রেখেছেন- তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার দল করি। ১৭ বছর প্রবাসে থেকে যিনি তৃণমূলকে সংগঠিত করে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, আমরা তার দল করি, দেশনায়ক তারেক রহমানের দল করি। আওয়ামী লীগ আমলে জেল-জুলুম এবং আয়নাঘর থেকে নির্বাচনী মাঠে ফিরে আসা আমার নতুন জীবন। মামলা, হামলা ও আয়নাঘরে নির্মমভাবে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। রাজনীতি করে আমার নেওয়ার কিছু নেই। ঈশ্বরগঞ্জবাসীর জন্য কিছু করতে চাই।’’ 
কর্মী সমাবেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাজেদ বাবু বলেন, ‘আমাদের ঈশ্বরগঞ্জ আশেপাশের উপজেলা থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট উন্নয়নে পিছিয়ে আছি। গত ১৭ বছরে বহিরাগত নেতৃত্বের কারণে এই এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ে ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলা। 
মডেল ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে বিভাজন নয়, ঐক্যের ডাক দিয়ে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, নির্বাচনের মাঠে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রার্থীর পক্ষে নতুন জাগরণ শুরু হয়েছে। আমি ভোটারদের ঈমানি দায়িত্ব পালনের অঙ্গীকারব্ধ। বিশেষ করে ঈশ্বরগঞ্জে সকল ধরনের চাঁদাবাজা, মাদক-সন্ত্রাস বন্ধ, শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং বিপুল সংখ্যক বেকার যুবশক্তিকে কর্মমুখী শক্তিতে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আমি আপনাদের সন্তান, আমার বাড়ি বড়হিত ইউনিয়নে। স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি কথা দিচ্ছি, আপনাদের হতাশ করবো না। আপনাদের কথা বলতেই সংসদে যেতে চাই। আপনাদের অধিকার নিশ্চিত করতেই আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলের জন্য সম্ভাবনার নতুন বাংলাদেশ বির্নিমাণে বিএনপির পক্ষে আপনাদের জনসমর্থন জানাবেন।
এদিকে দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, বিএনপি দীর্ঘদিন ধরে সাংগঠনিক সংকটের মধ্যে ছিলো। গ্রেপ্তার, হামলা-মামলা, দলীয় বিরোধ, সব মিলিয়ে অনেক ক্ষেত্রে দলের নেতাকর্মীরা ছিলো কোণঠাঁসা। ঈশ্বরগঞ্জও তার ব্যতিক্রম নয়; তবে মাজেদ বাবুর নেতৃত্বে বর্তমানে ব্যাপক পরিবর্তন আসছে। পুরনো নেতারাও আবার সরব হয়েছেন, তরুণেরা যুক্ত হয়েছেন বিএনপির প্রচার-প্রচারণায়। ঘরে ঘরে প্রচারণা বাড়ছেই। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরাও চেষ্টা করছেন অভ্যন্তরীণ দ্বিধা-দ্বন্দ্ব দ্রুতই দূর করতে। অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল- তবে, এখন তা অনেকটাই মিটে গেছে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন সংগঠিত ও ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ্ সর্বোচ্চ ভোট পেয়ে মাজেদ বাবু ঈশ্বরগঞ্জের এমপি নির্বাচিত হবেন।’ 
অন্যদিকে ঈশ্বরগঞ্জের ভোটের মাঠেও মাজেদ বাবু ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনপ্রিয়তার দিকেও তুঙ্গে। কারণ হিসেবে স্থানীয়রা বলেন, ‘‘ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনার প্রচেষ্টা, পরিষ্কার ভাবমূর্তি, তরুণ প্রজন্মকে কাছে টানার কৌশল ও দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তার প্রচার-প্রচারণায় আঞ্চলিক সমস্যা যেমন উঠে আসছে, তেমনি উঠে আসছে জাতীয় রাজনীতির দৃষ্টিভঙ্গিও।’’ 
ঈশ্বরগঞ্জের বিভিন্ন সূত্রমতে, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র ঐক্যের ডাকে আহ্বানে সাড়া দিয়ে এলাকার উন্নয়ন এবং আধুনিক রাষ্ট্র বির্নিমাণে দলটির ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীরা দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে আসছেন। তাদের দাবি, মাজেদ বাবু জেল-জুলুম কেটে সাহসিকতার সঙ্গে এখন নির্বাচনের মাঠে লড়াই করছেন- মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে একটি আধুনিক স্বনির্ভর ঈশ্বরগঞ্জ গড়তে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *