লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমানের নেতৃত্বে ২৮ শে অক্টোবর ২০২৫ মঙ্গলবার বাদ আছর পর উপজেলা পরিষদের ১ নং গেইট হতে বিক্ষোভ মিছিল বের হয়ে কালাই পাঁচশিরা পর্যন্ত প্রদক্ষিণের শেষে কালাই বাস স্ট্যান্ড গিয়ে বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা জামাতের আমির মাওলানা মনসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন ।এদিনে জামাতের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল এবং সাপের মতো পিটিয়ে জামাত-শিবিরের কর্মীদের হত্যা করা সহ শত শতা মানুষকে আহত করা হয়েছিল ।এই দিনটি জাতির ইতিহাসে একটি কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এই দিনটির স্মরণে উক্ত কালাই বাস স্ট্যান্ড যাত্রীর ছাউনীর সামনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামাতের সহ সেক্রেটারি, আক্কেলপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান , আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুর-২ আসন থেকে জামায়াত দলের মনোনীত এমপি প্রার্থী জনাব এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বক্তব্যে বলেন ২০৯৬ সালে পল্টন ময়দানে লগি বইটা দিয়ে জামাতের ৬ জনকে হত্যা করার পর লাশগুলোকে একত্র করে লাশের উপরে নৃত্য করা হয়েছিল। ওইসব খুনিদের সুষ্ঠু বিচারের কথা তুলে ধরেন এবং পি আর পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবি জানান। বাংলাদেশকে ইনসাফ ,আদর্শ ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠন করার কথা বলিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তিনি বক্তব্য শেষ করেন। তারপর বক্তব্য রাখেন উপজেলা জামাতের নায়েবে আমির ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও নায়েবে আমির আব্দুর রউফ। উপজেলা জামাতের সেক্রেটারি ও কেতলাল কলেজের প্রভাষক আব্দুল আলিম তিনি বলেন ২৪ শে জুলাই ও ২৮ শেষ অক্টোবর খুনিদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই একথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার জামাতে সর্বস্তরের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র বিক্ষোভ, মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
