মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকালে (২৩ অক্টোবর ২০২৫) অসহায় ১৮টি পরিবারের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। তিনি অভুক্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমান, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিন প্রমুখ।

উল্লেখ্য, আরাকান আর্মি সেন্টমার্টিন দ্বীপের যাদের নিয়ে গেছে, তারা হলেন— আবু তারেক, জিয়াউল হক, রহমত উল্লাহ, রফিক, আব্দুল মোতালেব, আবু বকর সিদ্দিক, তাহের, মনিউল্লাহ, ছৈয়দুল্লাহ, আব্দুর রহিম, হাফেজ আহমদ, সালাহউদ্দিন, আফসার উদ্দিন, মো. আইয়ুব, জাহাঙ্গীর আলম, আলমগীর, আলহাজ উদ্দিন ও সাব্বির আহমেদ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *