বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায় আগায়ী ২৪শে অক্টোবর রোজ শুক্রবার মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ২৫৭৪)এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘীরে ভোটার ও প্রার্থীদর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৯৫১ জন ভোটারের এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সভাপতি পদে ২জন ও দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন। এর মাঝে বাকী ৬ টি পদের প্রার্থী বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করছেন সভাপতি পদে ওসমান গনি ডাব প্রতীকে, সুমন মিয়া বাইসাইকেল প্রতীকে, দেয়াল ঘড়ি প্রতীকে বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া।
সাধারণ সম্পাদক পদে নূরুল হক চাকা প্রতীকে ও রোকন উদ্দিন মোটরসাইকেল প্রতীকে, সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে মানিক ফকির ও নজরুল ইসলাম হারিকেন প্রতীকে,
দপ্তর সম্পাদক পদে আনারস প্রতীকে নজিবুর রহমান সৈকত ও মই প্রতীকে উজ্জ্বল দে, প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দায়িত্বরত উপদেষ্ঠাগণ জানিয়েছেন আসছে শুক্রবার ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের সার্বিক দায়িত্বে থাকবে প্রশাসনের নিরাপত্তায় এবং আমরা আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবেনা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *