লুৎফর রমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা প্রশাসন ও উপজেলার জন্ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ই অক্টোবর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১০ টায় ‘হাত ধোয়া নায়ক হন” এ প্রতিপাদ্য সামনে রেখে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের শেষে উপজেল পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলার জন্ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিসার উপ – সহকারী প্রকৌশলী আল আমিন এর সভাপতিত্বে বিশ্ব হাত ধোঁয়া দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান তিনি বক্তব্যে বলেন হাত ভালোভাবে পরিষ্কার না করে কোন খাবার খাইলে শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হয়।সবাইকে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে খাদ্য খাওয়ার বিষয়ে সু – পরামর্শ দিয়ে প্রধান অতিথি ইউএনও মহোদয় তার বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজনিন আক্তার ডেইজি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান সহ আরো অনেকে। এ সময় উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *