আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

হাত ধোয়ার নায়ক হোন এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। আজ ১৫অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসের র‌্যালী এবং হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়। একই সাথে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্বতি শিখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান অনন্যা, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার, মেডিকেল অফিসার মাসুদ রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী রহিদুজ্জামান রনি প্রমুখ। র‌্যালী শেষে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার প্রর্দশনী প্রর্দশন করা হয়। হাত ধোয়ার কৌশল শিখানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *