লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৭ই অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৩টায় শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিকটা এ, জি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সানোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি )দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াউর রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুর ২ আসন বিএনপি’র দল থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল বারী তিনি বক্তব্যের মাধ্যমে বলেন বিএনপি হচ্ছে একটি আদর্শ দল নির্বাচনে সবাইকে দলের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য শেষ করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, কালাই উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান। এছাড়াও আরো বক্তব্য রাখেন আহ্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সহকারি প্রভাষক আব্দুল আলিম ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সিদ্দিকী সহ আরো অনেকে। এ সময় কালাই উপজেলার পৌরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী এবং জনসাধারণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *