মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

পূর্বধলা উপজেলা বি এন পির এক নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা বি এন পির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ফকিরের পিতা মোঃ আবদুল গনি ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পূর্বধলা উপজেলা বি এন পির সংগ্রামী সদস্য সচিব ও নেত্রকোনা জেলা বি এন পির সিনিয়র সদস্য,পূর্বধলা মাটি ও মানুষের নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান।

শারীরিক অসুস্হ্যতা নিয়ে হাবিবুর রহমানের পিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।
আজ সকাল ৮ঃ৩০ ঘটিকার সময় তিনি চিকিৎসাধীন অবস্হায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বিকাল বাদ আসর মরহুমের জানাজা ধলামূল গাও ইউনিয়নের কুড়িকুনিয়া গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

শোক বার্তায় শহীদুল্লাহ ইমরান বলেন,হাবিবুর রহমানের পিতা মোঃ আবদুল গণি ফকির একজন ধর্ম প্রাণ সহজ সরল মানুষ ছিলেন,তার মৃত্যুতে আমরা বি এন পি পরিবারের একজন লোক হারিয়েছি। যার জন্ম আছে তাকে মৃত্যুর সাধ গ্রহণ করিতে হবে। দোয়া করি আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান,পাশা পাশি দলের সকল নেতা কর্মীদেরকে তিনি জানাজায় অংশ গ্রহন করার আহ্বান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *