স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের বাগাইরাপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল হালিম (প্রবাসী) কে শহীদ জিয়া সামাজিক সংগঠনে ৩০ জুলাই ২০২৫ সালে কেন্দ্রীয় কমিটির ২ নং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আব্দুল হালিম জানান আমি আমার দেশকে নিয়ে কাজ করতে চাই আমার এলাকার গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকবো এবং এলাকার উন্নয়নমূলক কাজ করব। শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের ফরমে নীতিমালায় বলা হয় সংগঠনের মূল উদ্দেশ্য হলো সামজিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া। সকল সদস্যদের মতামতে কাজ করতে হবে। সবাইকে সৎ, আদর্শবান, চিন্তাশীল ও জনকল্যাণ কাজে নিয়োজিত থাকতে হবে।

যুব সমাজ কর্মমুখী শিক্ষায় আগ্রহী করতে সভায় সেমিনার আয়োজন।জাতীয়তাবাদ বিশ্বাসী অস্বচ্ছল ব্যক্তিকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সভা সেমিনার আয়োজন করতে হবে। অসহায় ব্যক্তিদের বিয়ে সাদিতে সহযোগিতা করা।

শহীদ জিয়া সামাজিক সংগঠনের এক অঙ্গীকারনামায় বলা হয় আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠন এর সকল নিয়মাবলী মেনে নিষ্ঠার সাথে স্বপ্ন পূরণের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে পথ চলিবো। আমি আরো অঙ্গীকার করিতেছি যে, শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠন এর কোন নিয়মকানুন অমান্য করবো না, যদি আমার দ্বারা শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠন এর কোন নিয়ম ভঙ্গ হয় তাহলে আমার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *