লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে ২৩ শে আগস্ট ২০২৫ শনিবার বিকাল ৩ টায় মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কালাই থানা বিএনপির বিএনপির সদস্য ও উদয়পুর ইউনিয়ন বিএনপি জনাব মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ধারক ও বাহক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ পুত্র জনাব তারেক রহমান কর্তৃক উপ স্থাপিত রাষ্ট্র কাঠামো রহমতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।উদয়পুর ইউনিয়ন বিএনপি’র নেতা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, জিলাবি এমপি সদস্য আব্দুস সামাদ, জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল,জেলা বিএনপির সদস্য মুজাফফর হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতাদুল হক, জেলা বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন,জিলাবি এমপি দলের সদস্য নুরজাহান হ্যাপি, জিয়া সাইবার ফোর্স সভাপতি ডি, এম জাকির ও সিনিয়র সহ-সভাপতি জাফরুল ইসলাম রুবেল, জিলাবি এমপি সাবেক সদস্য মোজাফফর হোসেন, কালাই থানা বিএনপি সাবেক সদস্য সচিব তৌফিকুল মাস্টার, থানা বিএনপির নেতা দুলাল হোসেন ও আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। এ সময় উদয়পুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উক্ত জনসভায় উপস্থিত ছিলেন।
