স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে র্যালী, আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এই উপলক্ষে ময়মনসিংহ মহানগর মৎসজীবি দলের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পরে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রাষ্ট্র গঠনের ৩১দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালী করা হয়া। মৎসজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এছাড়াও ময়মনসিংহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের এবং মৎসজীবী দলের আহবায়ক মোহাম্মদ লিটন মিয়া এবং সদস্য সচিব আশিক সরকার, যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
