বিশেষ প্রতিনিধি
১লা মার্চ, শনিবার, বিকাল ৪ টা ১৫ মিনিটে
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অশোক কুমার চৌহান, এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লিখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে, রংপুর কোতয়ালী থানাধীন, ওয়ার্ড নং – ২১, শাপলা চত্তর মোর, কলেজ রোড, মেসার্স ইউনিক সিন্ডিকেট এলপিজি ও কনভার্শন এর বিপরীত পাশে, মেসার্স সরকার ট্রেডার্স এর সামনে পাকা রাস্তা থেকে আসামি – মোঃ সুমন শেখ (৩০), পিতাঃ শাহেদ শেখ, মাতাঃ বিলকিছ বেগম, গ্রামঃ খামারকান্দি মধ্যপাড়া, ইউনিয়নঃ রাজাপুর, থানা ও জেলাঃ বগুড়া কে, ৩ (তিন) কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
একই দিনে দ্বিতীয় অভিযানে
বিকাল ৫ টায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাজিবুল ইসলাম, এসআই (নিঃ) প্রণয় কৃষ্ণ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লিখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে, রংপুরের পরশুরাম থানা এরিয়ার – মাস্টার পড়া (জব্বারটারী), জাহিদ সার্জিক্যাল এন্ড মেডিসিন ফার্মেসী এর সামনে পাকা রাস্তার উপর থেকে, আসামি – মোঃ আরিফ খান (৫০), পিতাঃ মৃত: মঞ্জু খান, মাতাঃ আরজু বেগম, গ্রামঃ নীলকন্ঠ মাস্টারপাড়া ( জব্বারটারী), ওয়ার্ড নং- ০৪, থানাঃ পরশুরাম, কে ৬ পোটলা গাঁজা, ওজন ১৮ (আঠারো) গ্রাম সহ গ্রেফতার করে।
গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর সূত্রে জানা যায়, আসামি মোঃ সুমন শেখ ও মোঃ আরিফ খান, দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে, তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিকে জব্দকৃত মাল সহ আইনি প্রক্রিয়া চলমান আর
এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুরের পক্ষ থেকে জানানো হয়েছে।
