মোঃ আল ইমরান
(গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য বিশিষ্ট আইনজীবী
এ্যাডভোকেট আবদুস সোবান সুলতান,গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আবদুর রহমান বাবুল ও যুবদল নেতা মোঃ আতাউর রহমান তারার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারী ২০২৫ ইং শুক্রবার রাত ৮ ঘটিকার সময় শ্যামগঞ্জ পুরাতন বাজার ধান মহল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্যামগঞ্জ বাজারের মেইন রাস্তা গুলো প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে বি এন পি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,৪ আগস্ট ২০২৪ ইং আওয়ামীলীগ সহ তাদের দলের অঙ্গ সংগঠন সাধারন মানুষ সহ ছাত্র জনতা হত্যা করে। যারা গণহত্যা চালায় ও দেশ থেকে পালিয়ে যায় তাদের এদেশে কোন রাজনীনি ও আন্দোলন করার সুযোগ নাই। ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা অপপ্রচার চালাচ্ছে।
রাজপথে নামলে জনগণকে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *