লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মােলামগাড়ী বাজার এলাকায় ১৮ই জানুয়ারি ২০২৫ শনিবার বিকাল ৩ টায় জাতীয়তাবাদী দল (বিএনপি ) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের সামনে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে জয়পুরহাট ০২ – আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি ) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। গণ সংযোগ চলে বিকাল ৩টা হতে সাড়ে ৬ টা পর্যন্ত। এরপর বিএনপি দলীয় কার্যালয়ে গিয়ে উক্ত জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে গণসংযোগের বিষয় বস্তুু তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ০ ২ – আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি ) জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির প্রবীন নেতা অ্যাডভোকেট শামসুল আলম ইসলাম, কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইফতাদুল হক, উপজেলা বিএনপি’র সদস্য মামুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ফিদা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজেবুর রহমান সুইট, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন, পৌর বিএনপি’র সদস রেজাউল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর আলী সহ আরো অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *