লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ই ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য গণের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কালাই ইফতেকার রহমান, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিমদ্দিন, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফ, কালাই উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক টুকু চৌধুরী ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ কে সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান সমাপনী বক্তব্যের মাধ্যমে বলেন যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে তারাই হলেন বীরের মুক্তিযোদ্ধা তারা নিজের জীবন হাতের তালুতে নিয়ে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন তাদের অবদান অনেক অস্বীকার করা কারো সুযোগ নেই। ওনাদের অবদানের জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়ে সুযোগ-সুবিধা ভোগ করছি।বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করার কথা জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান বিজয় মেলার শুভ উদ্বোধনের পর অফিসারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দকে সাথে নিয়ে বিজয় মেলার স্টল গুলি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলার জাঁকজমক পূর্ণ স্টল গুলো দেখে তিনি খুবই আনন্দিত। বিকাল ৪ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *