লুৎফর রহমান
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ই ডিসেম্বর ২০২৪ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপত ধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা ঘটানো হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে, মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন, কালাই থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, , বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের অঙ্গ সকল সহযোগী সংগঠন, বাংলাদেশ স্কাউট, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, গণ ও যুব অধিকার পরিষদ, তালুকদার ল’ চেম্বার, কালাই পল্লী বিদ্যুৎ সমিতি, কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজ ও কালাই ডিগ্রী কলেজ, কালাই কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, কালাই উপজেলা জিয়া পরিষদ, দলিল লেখক, রেজিস্ট্রেশন পরিবার, , বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রাক্তন সৈনিক সংস্থা উপজেলা শাখা, ব্রাক ও বিজ অফিস। স্মৃতিসৌধের বেদী ফুলে ফুলে ভরা। পুষ্পস্তবক অর্পণের শেষে ০১ মিনিট নীরবতার পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুর রশিদ মামুন।
