মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে রংপুর টাউন হলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আবু বকর সিদ্দীক, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর; পুলিশ সুপার রংপুর মোহাম্মদ শরীফ উদ্দীন (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম-সেবা, রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর; অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর
মোঃ তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি কার্যালয়; জেলা প্রশাসক সহ স্থানীয় সরকার পর্যায়ের অনেকেই উপস্থিত ছিলেন।
