কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ধেবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ নভেম্বরধোবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মিঠামইন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার এসো শিখির কো অডিনেটর মোহাম্মদ মাহবুবুর রহমান। ধোবাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ নইম উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়া, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদ মিয়া, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক মুক্তার হোসেন গোলাপ প্রমূখ। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌওলানা আমির উদ্দিন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *