লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো জয়পুরহাটের কালাই উপজেলাতে ও জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উক্ত উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পহেলা জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে নতুন পাঠ্য বই বিতরণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বেগুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান তিনি বাচ্চাদের পেছনে সময় দেওয়ার কথা বলেন এবং তাদের পড়ালেখার প্রতি খেয়াল রাখা ও প্রতিদিন বিদ্যালয়ে যায় কিনা এটা মা বাবার দায়িত্ব শুধু শিক্ষা প্রতিষ্ঠানে উপরে ছেড়ে দিলে চলবে না নিজেদেরও অনেক দায়িত্ব রয়েছে। মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।শিশুদের পড়ালেখার বিষয়ে প্রধান অতিথি মহোদয় শিশুদের শিক্ষার বিষয়ে এবং ভালোভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন রকমের উদাহরণ উপস্থাপন করেন । সকল শিশুর পথ চলা সুন্দর হোক এটাই আমার কামনা। পরিশেষে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করেন। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরুন নাহার জাফরিন (পলি) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান ও বিদ্যালয়ের এড হক কমিটির সদস্য চঞ্চল মাহমুদ চৌধুরী। সভা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
