সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

৪ দফা দাবিসহ কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহনযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ময়মনসিংহ জেলা শাখা। মঙ্গলবার সকালে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইডিইবি এর ময়মনসিংহ জেলা নির্বাহী কমিটির সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী জিল্লুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি বাস্তবায়নসহ দীর্ঘদিনের পেশাগত সমস্যা উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) মর্যাদার গৃহিত উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মেধার অপচয় রোধ, প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসন, রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের পেশা পরিবর্তনের আত্মঘাতী সিদ্ধান্ত বন্ধ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোঠা ৫০% উন্নিতকরণ, অন্যান্য পেশাজীবীদের মত স্পেশাল ইনক্রিমেন্ট করতে হবে। পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের মত ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট দিতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রধানসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০-এ সংযোজিত জনস্বার্থ পরিপন্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন ধারা উপধারাসমুহ সংশোধনপূর্বক চূড়ান্ত করে গেজেট প্রকাশিত হয়নি। উপরন্ত, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৪ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার চরমভাবে ক্ষুন্ন করার অপকৌশল নিয়েছে। দেশের পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি, টিটিসিতে চরম শিক্ষক সংকট, ল্যাব ও ওয়ার্কশপ সংকট নিরসন করা হয়নি। অন্যদিকে মাধ্যমিক স্কুল পর্যায়ে প্রায় ২২০০ স্কুলে চালু এসএসসি (ভোক)-এ কর্মরত প্রায় ১৫ হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষকদের পদোন্নতিসহ বিরাজিত সমস্যারাও কোন সমাধান হয়নি। যখন এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ চরমভাবে সংক্ষুব্ধ, ঠিক সেই সময় শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবমুখী উদ্যোগকে বাধাগ্রস্ত করার জন্য ডিগ্রি প্রকৌশলী ও তাদের সংগঠন আইইবি ন্যাক্কারজনক কর্মকান্ডে মেতে উঠেছে। আমাদের এ সকল দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় আগামী (৩০ মে) আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মোঃ শাহজাহান কবির, ডিপ্লোমা প্রকৌশলী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম আল মামুন, ডিপ্লোমা প্রকৌশলী সাংগঠনিক সম্পাদক নূরে আলম কামাল পাশা, ডিপ্লোমা প্রকৌশলী দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিম, ডিপ্লোমা প্রকৌশলী প্রচার সম্পাদক সৈয়দ তারেক জহিরুল হকসহ সংগঠনের অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *