সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হলেন কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।গত
১৪ মে মঙ্গলবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স ড্রিল শেডে এপ্রিল/২৪ মাসের মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা পুরস্কার স্বরূপ কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন। গত মাসেও তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি তদন্ত হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ জনকে পুরস্কৃত করা হয়। পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, (অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, (ত্রিশাল সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।
