বুলবুল আহমেদ
নিজস্ব প্রতিনিধি
তিনি এবারের নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতীক পাওয়ার পরপরই তার নিজ গ্রাম কালিয়াড়া গাবরাগাতি নেত্রকোনা সদর উপজেলা মুরব্বিদের ছোট বড় সকলের দোয়া ভালোবাসা নিয়ে নির্বাচনী পচার প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী জনসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠক, কুশল বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। । তিনি সাধারন ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবারে নির্বাচনে জয় লাভ করতে চান।
গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল স্থানীয় আওয়ামী রাজনীতির অঙ্গসংগঠনের তৃণমূল মাঠ পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে কমিটি এবং মিটিং মিছিল স্লোগানে রয়েছে ব্যাপক জনমত। এবং নেত্রকোনা সদর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করেছেন। এর আগে নেত্রকোনা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ের খুব কাছাকাছি থেকেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেননি। এবার তিনি সেই অনুভুতিকে কাজে লাগিয়ে জয়ের মুখ দেখতে চান।
তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি আয়েশা খানম এর ছোট ভাই। তিনি একসময় নিজ ইউনিয়নের নির্বাচন করে বিরোধী পক্ষকে হারিয়ে বিপুল পরিমাণের ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। যেভাবে মানুষের ভালোবাসা এবং নেতৃত্বে স্থান অর্জন করে মাঠ পর্যায়ে এখনো টিকে রয়েছে সিংহ পুরুষের মতো একটি নাম প্রচার-প্রসার ঘটেছে নেত্রকোনার মাঠে গোলাম মোহাম্মদ খান বিমল জনতার উচ্ছ্বাস।
সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম আলী খান জ্যৈষ্ঠ পুত্র এই হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি এবং সাবেক পি পি হিসাবেও উনার রয়েছেন নাম সুনাম যশ খ্যাতি। মাঠ পর্যায়ে তার কর্মী সমর্থকরা মনে করছেন সুশিক্ষিত সহজ সরল সাদা মনের মানুষ বিপদ-আপদের পাশে থাকার একজন সঙ্গী হিসেবে তিনি এবারের নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন জনগণের কাছে।
গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল প্রতিবেদককে বলেন, এলাকার সাধারন ভোটাররাই আমার নির্বাচনী প্রচারনার মুল শক্তি। তারা নিজ উদ্যোগেই আমার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগেও আমি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করতে পারিনি। এলাকার সাধারন ভোটাররা আমাকে ভোট দিয়ে আমার পাশে থেকেছে কিন্তু আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। তাই এবারের নির্বাচনে আবারও তাদের দোয়া ও সমর্থন নিয়ে জয় লাভ করে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করতে চাই। এলাকার উন্নয়ন তথা মানুষের সেবায় কাজ করতে চাই।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১শে মে অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা চেয়ারম্যান পদে আরও যারা এখানে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক চা কাপ প্লেট, মারুফ হাসান অভ্র হেলিকপ্টার, মজিবুল হক হীরা দোয়াত কলম, অরুণ ঘোড়া,তবে প্রতিটা ইউনিয়নের পর্যবেক্ষণ করে মাঠে ঘাটে শহরে বন্দরে চায়ের আড্ডায় জনসম্মুখে উঠে আসছে একটাই নাম মোটরসাইকেল প্রতীক গোলাম মোহাম্মাদ খান পাঠান বিমল মানুষের আস্তা, মানুষের আশার প্রতীক একটাই নাম যেন বেশে আসছে।
