লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুর হাটের কালাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাথাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ ৬ই মে ২০২৪ সোমবার বিকাল পাঁচটায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন সকাল ১১ টায় কাথাইল গ্রামের মোস্তফার চাতালে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্ব মুহূর্তে তাকে কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড
অব অনার করার পর রাষ্ট্রের পক্ষ থেকে মরহুমের বড় ছেলেকে ইউএনও দশ হাজার টাকার চেক প্রদান করেন।
এরপর বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, কালাই থানা তদন্ত অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মিন ফুজুর, রহমান মিলন ও তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল সহ আরো অনেকে। জানাযা শেষে মরহুমকে তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর,এক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে কালাই উপজেলা বাসি ও কালাই মডেল প্রেসক্লাব এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদের বিদেহী আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
