সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
এডওয়ার্ড স্কুলের সাবেক প্রধান শিক্ষক খন্দকার মোহান্মদ আলী ও তার সহধর্মিণী জাহেদা ফাউন্ডেশন ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এডওয়ার্ড স্কুল প্রাঙ্গনে। ঈদপূর্ব ২ হাজার পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী উপহার দিবেন এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্যারের সুযোগ্য সন্তান খন্দকার বাকী বিল্লাহ ( লিমন ) । তিনি ময়মনসিংহ ল্যাব এইড এর পরিচালক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন । এর পূর্বে তিনি ভাষা সৈনিক শেখ সুলতান আহাম্মেদ সন্মাননা পুরস্কারও পেয়েছেন । ঈদ সামগ্রী বিতরনের সময় ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এড. আজাহারুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খান পাঠান মিঠু, এডওয়ার্ড স্কুল বর্তমান প্রধান শিক্ষক সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এটি একটি সামাজিক ও উন্নয়ন মূলক প্রতিষ্ঠান । এর লক্ষ মানব সেবা, সেবাই ব্রত, সেবাই ধর্ম, হাসি ফুটুক সকল অসহায়দের মাঝে ।
