সামদানি হোসেন বাপ্পি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ গ্রহণ করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় এর কাছে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *