মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
২৪ মার্চ রবিবার,পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ খুরশীদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট, থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ, তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে, পাকা রাস্তার উপর হইতে ১ এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ, মোঃ আশিকুর রহমান (২৮), পিতা-মোঃ সোলেমান আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম সাং- খোর্দ্দ সাপটানা, বিডি আর রোড, থানা ও জেলা -লালমনিরহাট, কে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
