১৫ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকায় সময় অধিনায়ক,র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশক্রমে,র্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন ব্রাহ্মন কড়েহা গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে মোঃ শাহজাহান কবির মতিন(৫৫)‘কে আটক করে। এ সময়, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামির দেখানো মতে, তার বসতবাড়ীর দক্ষিন পাশের টিনের ঘরে তল্লাশী করে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত খাঁকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ০৯ পুটলা মাদকদ্রব্য গাঁজা, যার ওজন ২২ কেজি ২০০ গ্রাম ও ০১টি এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২,২২০০০/- টাকা। যাহা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ করতঃ হেফাজতে নেয়া হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি মাদককারবারী চক্রের সদস্য এবং তিনি মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতো। ধৃত আসামি আরো জানায় যে, তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদব্য গাঁজা বিভিন্ন মাদক কারবারির নিকট বিক্রয় করে আসতেছিল। এ সকল মাদককারবারী’কে আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
