মোঃ স্বপন শেখ (২৮) পিতা-মোঃ আইজুল শেখ, সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়া থানায় এসে আসামী আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোঃ সনি শেখ (২৫) পিতা-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৪। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, ৫। মোছাঃ আশা (৩০) স্বামী-মোঃ উজ্জল, পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়াসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, ১৪/০৩/২০২৪ খ্রি. সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় ০৪নং আসামী মোছাঃ মুন এর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এতে আসামীপক্ষ বাদীর ভাই মোঃ সোহান শেখ ওরফে সোয়াল (২৫) কে মোবাইল চোর হিসেবে সন্দেহ করে এবং ১৪/০৩/২০২৪ খ্রি. সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আসামীগনের বাড়ীর সামনে ইট পাড়া রাস্তায় ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে পেয়ে ০১নং আসামী রেজাউল এর হুকুমে উপরোক্ত সকল আসামীগনসহ অজ্ঞাতনাম আসামীগণ বাদীর ভাইয়ের পথ রোধ করে ঘিরে ধরে এবং বাদীর ভাইকে তাদের বাড়ীর সামনে থাকা বিদ্যুৎ এর পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে লাঠি, লোহার রড, কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ও সাধারণ জখম করে। বাদীর মা মোছাঃ তসলিমা বেগম (৪২) আগাইয়া গেলে আসামীগণ তাকেও মারপিট করে সাধারণ জখম করে। সাক্ষীগণসহ স্থানীয় লোকজন ভিকটিম সোহান শেখ ওরফে সোয়ালকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতাল, বগুড়ায় ভর্তি করলে ভিকটিম সোহান শেখ ওরফে সোয়াল চিকিৎসাধীন অবস্থায় ১৪/০৩/২০২৪ খ্রি. রাত্রী ১১.১৫ ঘটিকার সময় মৃত্যু বরণ করে।
উক্ত ঘটনায় বগুড়া সদর থানার মামলা নং-৪৯ তাং-১৫/০৩/২০২৪ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ শরাফত ইসলাম ও বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহীনুজ্জামান এর সার্বিক তত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ জামাল উদ্দীন, উপশহর পুলিশ ফাঁড়ী, সদর থানা, বগুড়া ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ রেজাউল শেখ (৫৫) পিতা-মৃত মহির উদ্দিন শেখ, ২। মোছাঃ শানু (৪৫) স্বামী-মোঃ রেজাউল শেখ, ৩। মোছাঃ মুন (১৯) পিতা-মোঃ রেজাউল শেখ, সর্ব সাং-ছোট কুমিড়া পশ্চিমপাড়া, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
