মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা ক্যাম্পের র‍্যাব-১৩ এর অভিযানিক দল ঠাকুরগাঁও জেলা থেকে সোয়া ১২ হাজার ইয়াবা জব্দ করছে। এ সময় ইমাম হোসেন (৫০) ও ইসাহাক আলী (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ইমাম হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের ভেবরা গ্রামের মৃত পেশাল উদ্দিন পশিরের ছেলে ও ইসাহাক আলী একই গ্রামের দরিমন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধ ক্যাম্পের একটি অভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভেবরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার। কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *