হোসেন
ক্রাইম রিপোর্টার

গাইবান্ধা জমি নিয়ে বিরোধের ছেড়ে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।
গতকাল শনিবার ১০ই ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪ ঘটিকায় গাইবান্ধা সদর ৯ নং (খোলাহাটি) ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান এই গ্রামের তাহের মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে চাচা মোকসেদুল ইসলামের সাথে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জের ধরে গতকাল আনুমানিক চার ঘটিকায় চাচা ভাতিজার মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় পরে ধারালো ছুরি দিয়ে ভাতিজা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এতে মাহফুজুর রহমান গুরুতর আহত হয়, অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে মাহফুজুর রহমান।
মৃত্যুর বিষয়টি সদর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা নিশ্চিত করেছেন। তিনি জানান
জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার সহ থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *