জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ভিকটিম মিলন মিয়া (৫০) এর খুনের ঘটনায় মামলার মূল আসামী সোহেল মিয়া (২১) কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়া(৫০) এর সাথে তারই মামাতো ভাই আসামী রাশিদ ও রশিদের ছেলে সোহেল, মামুনের সাথে দীর্ঘদিন ধরে জমি -জমা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসতেছিল। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন ২ ফেব্রুয়ারী সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম মিলন মিয়া(৫০) নিজেদের জমিতে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর এজাহারনামীয় ০১ নং আসামি সোহেল মিয়া (২১) সহ অন্যান্য আসামিরা জমিতে এসে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বললে, তাদের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম মিলন মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। ভিকটিমের আর্ত-ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত সংবাদ দুর্গাপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিমের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ভিকটিম মিলন মিয়া(৫০) কে হত্যার ঘটনায় নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকা সহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সোমা খাতুন(৩২), স্বামী-মৃত মিলন মিয়া, সাং-ভাউড়তলা নাগুয়া,-থানা দূর্গাপুর, জেলা -নেত্রকোণা বাদী হয়ে এজাহারনামীয় ০৪ জনকে আসামি করে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩ তারিখঃ ০২/০২/২০২৪খ্রি. ধারাঃ ৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। উক্ত ঘটনার পর আসামিরা তাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাব ১৪, সদর ব্যাটালিয়ন এর উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতেৃত্ব একটি আভিযানিক দল র‍্যাব-৭,চট্টগ্রাম এর সহায়তায় ইং ১০ ফেব্রুয়ারী রাত্রী ০১.০০ ঘটিকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূলহোতা আসামী সোহেল মিয়া(২১), পিতা- রশিদ, সাং-ভাউড়তলা নাগুয়া,উপজেলা – দূর্গাপুর, জেলা -নেত্রকোণা’কে আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *