মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ কোতোয়ালী থানার ৩ নং ফাঁড়ি এলাকার বাঁশবাড়ী কলোনীর কাঠবাগান থেকে ডাকাতির প্রস্তুুতি কালে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ। গতকাল ১০ ফেব্রুয়ারী শনিবার রাতে গোপনসংবাদের ভিক্তিতে ৩ নং ফাঁড়ির ইনচার্জ মো: মারফত আলী এসআই সাইফুল, কামরুজ্জামান সংগীয় ফোর্সসহ দেশীয় অস্ত্রসহ পেশাদার অপরাধী ৫ জন ডাকাতকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে । ফাঁড়ি ইনচার্জ মো: মারফত আলী এলাকায় চুরি,ডাকাতি ,ছিনতাই সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখার লক্ষ্যে রাত্রী কালীন টহলরত অবস্থায় তাদের গ্রেফতার করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *