সামদানি হোসেন বাপ্পি
শেরপুর জেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শেরপুর জেলা
শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ শেরপুর জেলার ২৪০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন “হার পাওয়ার উপ-প্রকল্প” পরিচালক জনাব নিলুফা ইয়াসমিন। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে কয়েকজন তাঁদের নিজ অভিব্যক্তি ব্যক্ত করে।
