১০ ফেব্রুয়ারি ১৫:০০ ঘটিকায় জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখায় জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও প্রধান পৃষ্ঠপোষক জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উমর ফারুক, সহযোগী অধ্যাপক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন দিপু, প্রধান উপদেষ্টা, জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন; রুহুল আমিন সেলিম, সভাপতি, জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন;মোঃ শাহিন প্রধান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন এবং উক্ত ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানে যোগদানের জন্য জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টাসহ অন্য যারা ঢাকা থেকে এসেছেন তাদেরসহ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে জুম বাংলাদেশ, রংপুর শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর শাখার সদস্যবৃন্দদের, যারা রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখার প্রতিষ্ঠা করেন। যেখানে যৌথ আয়োজক ছিল জুম বাংলাদেশ। এজন্য তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সকলের অংশগ্রহণ প্রয়োজন। তাই তিনি আবারো সমাজের বিত্তবান মানুষকে এ সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদের এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

পরবর্তীতে ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ শাহিন প্রধান এবং পুলিশ কমিশনার মহোদয়ের একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখার সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। শেষে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *